দৈনিক বাংলা টপ নিউজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দৈনিক বাংলা টপ নিউজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

ঢাকার সেরা নিউরোলজিস্ট ডাক্তার

ঢাকার সেরা নিউরোলজিস্ট ডাক্তার


অধ্যাপক ডাঃ কাজী দ্বীন মোহাম্মদ

 ডিগ্রি: এমবিবিএস, এফসিপিএস, এমডি (নিউরোলজি)

 পদ: অধ্যাপক ও পরিচালক

 সংস্থা: জাতীয় স্নায়ুবিজ্ঞান ইনস্টিটিউট

 ঢামেকের প্রাক্তন অধ্যাপক ও অধ্যক্ষ

 বিশেষত্ব: নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার

 চেম্বার ও হাসপাতালের ঠিকানা:

   সাদারন হসপিটাল

 135, নিউ ইস্কাটন রোড, ঢাকা -1000, বাংলাদেশ

 ফোন নম্বর: +880-2-9339089, 9342744

 পরিদর্শনের সময়: বিকাল-টা থেকে রাত টা

 বন্ধ: বৃহস্পতিবার, শুক্রবার এবং সকল সরকারি ছুটি।

 অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল হাই

 ডিগ্রি: এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এমডি (নিউরো), পিএইচডি (ভারত), এফআরসিপি (এডিন),

 ফেলো (ইন্টারভেনশনাল নিউরোলজি)

 পদ: অধ্যাপক

 বিশেষত্ব: নিউরোমেডিসিন বিশেষজ্ঞ (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং মিটফোর্ড হাসপাতাল)

 হাসপাতাল ও চেম্বারের অবস্থান:

 ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার (ধানমন্ডি)

 বাড়ি – 48, রোড – 9/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা – 1209

 নিয়োগ এবং তথ্যের জন্য কল করুন: +880-2-9126625-6, 9128835-7

 মোবাইল ফোন নম্বর (চেম্বার): +880 1717351631

ফোনঃ ৯১২৬৬২৫-৬, ৯১২৮৮৩৫-৭

ব্যক্তিগত মোবাইলঃ ০১৭১১-৪০২৭৭২

মোবাইলঃ ০১৭৬৩-২৮৭৪০১-২,

০১৭৪৭-৪৪৪২৫৪,

০১৭১৭৩৫১৬৩১



 অধ্যাপক ডাঃ সেহেলি জাহান

 পদ: অধ্যাপক

 ডিগ্রী: এমবিবিএস, এমডি (নিউরোলজি)

 বিশেষত্ব: নিউরোমেডিসিন বিশেষজ্ঞ

 পরামর্শের ঠিকানা: জনপ্রিয় ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড (ধানমন্ডি)

 বাড়ি-16, রোড নং-2, ধানমন্ডি আর/এ, ঢাকা -1205

 পরামর্শের সময়: 06:00 PM – 09:00 PM

 বন্ধ: বৃহস্পতিবার ও শুক্রবার

 অধ্যাপক ডাঃ মনসুর হাবিব

 ডিগ্রি: এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এমডি (নিউরোলজি) এমআরসিপি, এফআরসিপি

 পদবী: অধ্যাপক

 বিভাগ: নিউরোলজি

 নিউরোমেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসক (DMCH)

 পরামর্শের ঠিকানা: ল্যাবয়েড কার্ডিয়াক হাসপাতাল

 বাড়ি – ১, রোড -,, ধানমন্ডি, ঢাকা – ১২০৫

 নিয়োগ ও তথ্যের জন্য: + 880-2-8610793-8, 9670210-3

 ফোন নম্বর (চেম্বার): 8618617

 অধ্যাপক ডাঃ শাহরুখ আহমেদ

 ডিগ্রী: এমবিবিএস, এফসিপিএস (মেড), এমডি (নিউরোলজি)

 বিশেষত্ব: নিউরোমেডিসিন চিকিৎসকদের বিশেষজ্ঞ

 পরামর্শের ঠিকানা: ল্যাবয়েড হাসপাতাল (ধানমন্ডি)

 বাড়ি – 06, রোড – 4, ধানমন্ডি, ঢাকা – 1205

 দেখার সময়: 10:00 AM – 01:00 PM এবং 05:00 PM – 08:00 PM

 সিরিয়ালের জন্য যোগাযোগ: 10606

 অধ্যাপক ড M. এম এ মান্নান

 ডিগ্রি: এমবিবিএস, এফআরসিপি

 পদ: অধ্যাপক (অব।)

 বিভাগ: নিউরোলজি বিভাগের প্রধান

 বিশেষত্ব: বাংলাদেশের ঢাকার নিউরোমেডিসিন বিশেষজ্ঞ

 পরামর্শের ঠিকানা: নিউরোলজি ফাউন্ডেশন হাসপাতাল

 3/1 লেক সার্কাস, কলাবাগান, ঢাকার -1205

 নিয়োগ এবং তথ্যের জন্য কল করুন: +880-2-8114846

আরও পড়ুনঃ 



























বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

সরকারের নতুন স্বপ্ন স্মার্ট বাংলাদেশ

 সরকারের নতুন স্বপ্ন স্মার্ট বাংলাদেশ 


প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সরকার দলীয়রা বলেছেন  , ডিজিটাল বাংলাদেশ অর্জনে সরকার শতভাগ সফল হয়েছে৷
সরকারি সকল সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছেছে প্রযুক্তিভিত্তিক শিল্পের বিকাশ ঘটেছ৷

সরকার এখন নতুন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছে৷



মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

পূর্ব শত্রুতার জেরে নির্মাণ শ্রমিক সদস্যেকে মারধর , প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

 


পূর্ব শত্রুতার জেরে নির্মাণ শ্রমিক সদস্যেকে মারধর , প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ 


জেলার , রায়পুর উপজেলার , ৩নং চরমোহনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের চরবিগম (কাজী বাড়ির বাসিন্দা ) ও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ( ইনসাব) এর সদস্য মোঃ কবির হোসেন কে পূর্ব শত্রুতার জেরে, অপহরণ করে তুলে নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে এলোপাতাড়ি মারধর করার অভিযোগ উঠেছে  , মূল হোতা  তারেকসহ  ৬ জনের বিরুদ্ধে ৷ 
১১ ডিসেম্বর (রবিবার ) রায়পুর থানাধীন ৩নং চরমোহনা ইউনিয়নের , ১নং ওয়ার্ডস্থ  চরবিগম গ্রামের জাহাঙ্গীরের দোকানের সামনে সন্ধ্যা ৬ টায় এ ঘটনা ঘটেছে বলে জানান ভুক্তভোগী কবির হোসেন ৷ 


এ বিষয়ে কবির হোসেন জানান, আমি মাগরিবের নামাজ পড়তে  জাহাঙ্গীরের দোকানের সামনে মসজিদে আসি, তখন ক্রোশিগো ব্রিজের উপর থেকে অপহরণকারীরা ৬জন মিলে আমাকে  মুখ,  হাত বেঁধে লাল মিয়া মিজি বাড়ির সামনে নিয়ে যায় , সেখানে নিয়ে তারা আমাকে এলোপাতাড়ি কিল , ঘুষি দেওয়া সহ নির্মম মারধর করে প্রাণনাশের হুমকি দেয়৷ এতে আমার বাম পাশের চোখ মারাত্মকভাবে আঘাত পাই, আমার নাক ফেটে যায় , মাথা সহ শরীরের বিভিন্ন  অঙ্গে আঘাত পাই৷ তারা ৬ জন হচ্ছে , সজিব (২৫), পিতা : সিরাজ, হাবিব(৪৫), পিতা : অজ্ঞাত , তারা  ৩নং চরমোহনা ইউনিয়নের ২নং ওয়ার্ডের (শাপ বাড়ি) স্থায়ী বাসিন্দা , 


এছাড়া সাকিল (২৮) পিতা : মৃত সেলিম, নাহিম(৩০) পিতা: হাবিব, তারেক (২২) পিতা : মৃত সেলিম, মামুন (২৫) পিতা: মনির , তারা একই ওয়ার্ডের ( মিজি বাড়ির) বাসিন্দা ৷ 
পরে তাদের নির্মম প্রহার হতে  বাঁচতে ও প্রাণ রক্ষায় আমি শৌর চিৎকার করি, আমার শৌর চিৎকারে ঘটনাস্থলে লোকজনকে আগাইতে দেখিয়া সকলে  আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল পরিত্যাগ করে , পরে উপস্থিত লোকজন আমাকে সেখান থেকে উদ্ধার করে সিএনজি যোগে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান, যাহার রেজিঃ নং-১০০১১/৩০, আমাকে পূর্ব শত্রুতার জেরে এ মারধর করা হয়েছে , আমি এই নির্মম অত্যাচার ও মারধরের উপযুক্ত  বিচার পেতে রায়পুর থানায় অভিযোগ করেছি৷ আমি সুষ্ঠু তদন্ত পূর্বক প্রশাসনের কাছে এর উপযুক্ত বিচার দাবী করছি ৷  
এ বিষয়ে হামলাকারী হাবিব ও নাঈম বলেন , একটি সাইকেল কে কেন্দ্র করে মূলত এ ঘটনার সূত্রপাত হয় , ফারুক কে মারধরের পূর্বে আমার ভাগিনা তারেককে এর পূর্বে ফারুকের উস্কানিতে  তার ভাই জশিম লাঠি দিয়ে পিটছে , তারই শত্রুতার জেরে গতকালের ঘটনা ঘটেছে ৷ 


এ বিষয়ে মূলহোহা তারেককে একাধিকবার জানতে চাইলেও তারেক মিডিয়ার সামনে কোন ধরনের বক্তব্য দিবেনা বলে  জানান , তিনি আরও বলেন , আমাকে মারার বদলে মার দেওয়ার পরেই হবে একমাত্র এর সমাধান ৷ 

এ বিষয়ে রায়পুর থানার  ভারপ্রাপ্ত (ওসি ) শিপন বড়ুয়া জানান অভিযোগ দেওয়া হয়েছে আমরা এটা তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা  নেব৷ 


সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

কারো ফোন চেক করার অধিকার পুলিশের নেই

 কারো ফোন চেক করার অধিকার পুলিশের নেই


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমাবেশ কে কেন্দ্র করে রাজধানীর প্রবেশ পথগুলোতে চেকপোস্ট বসিয়ে গাড়িতে তল্লাশির পাশাপাশি সাধারণ মানুষের ফোন চেক করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে ৷ 
অথচ ১৯৪৮ সালে ঘোষিত জাতিসঙ্ঘ মানবাধিকার ঘোষণার ১২ নম্বর আর্টিকেলে বলা হয়েছে , কারো ব্যাক্তিগত গোপনীয়তা কিংবা তার গৃহ , পরিবার ও চিটিপত্রের ব্যাপারে খেয়াল খুশী মতো হস্তক্ষেপ কিংবা তার সুনাম ও সম্মানের ওপর আঘাত করা চলবেনা৷ এধরনের হস্তক্ষেপ বা আঘাতের বিরুদ্ধে আইনের আশ্রয় লাভের অধিকার  প্রত্যেকেরই রয়েছে৷ 

আবার বাংলাদেশের সংবিধানের ৪৩ নং অনুচ্ছেদও বলা হয়েছে , রাষ্ট্রের নিরাপত্তা , জনশৃঙ্খলা, জনসাধারণের নৈতিকতা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসংগত  বাঁধানিষেধ - সাপেক্ষে প্রত্যেক নাগরিকের চিঠিপত্রের ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনীয়তা রক্ষার অধিকার থাকিবে৷ 

তাহলে পুলিশ বা ছাত্রলীগ কী সাধারণ মানুষের ফোন চেক করার কোন অধিকার রাখে? 





রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

১০ ডিসেম্বর ২০২২ বিএনপির ১০ দফা দাবী -

বিএনপির ১০ দফা দাবী - 

রাজধানীর গোলাপবাগ মাঠে গণসমাবেশ থেকে বিএনপির ১০ দফা দাবী - 
দাবীগুলো হচ্ছে , 

১] বর্তমান জাতীয় সংসদ বিলুপ্ত করে ক্ষমতাসীন সরকারের পদত্যাগ 

২]  ১৯৯৬ সালে সংবিধানে সংযোজিত ৫৮ অনুচ্ছেদের খ, গ ও ঘ - এর আলোকে একটি দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার বা অন্তর্বর্তীকালীন তত্বাবদায়ক সরকার গঠন৷ 

৩] বর্তমান অবৈধ নির্বাচন কমিশন বাতিল করে সবার কাছে গ্রহনযোগ্য একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন এবং অবাধ নির্বাচনের অনিবার্য পূর্বশর্ত হিসেবে ' লেভেল প্লেয়িং ফিল্ড ' নিশ্চিত করতে আরপিও সংশোধন , ইভিএম পদ্ধতি বাতিল ও পেপার ব্যালটের মাধ্যমে ভোটের ব্যবস্থা করা এবং স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করা৷ 

৪]  খালেদা জিয়াসহ সব বিরোধীদলীয় নেতাকর্মী , সাংবাদিক , আলেমদের সাজা বাতিল , সব মিথ্যা মামলা প্রত্যাহার ও রাজনৈতিক কারাবন্দীদের অনতিবিলম্বে মুক্তি , দেশে সভা- সমাবেশ ও মত প্রকাশে কোন বাঁধা সৃষ্টি না করা , সব দলকে স্বাধীনভাবে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচী পালনে প্রশাসন ও সরকারী দলের কোনো ধরণের হস্তক্ষেপ বা বাঁধা সৃষ্টি না করা , স্বৈরচারী কায়দায় বিরোধী কণ্ঠস্বর কে স্তব্ধ করার লক্ষ্যে নতুন কোনো মামলা ও বিরোধীদলের্ নেতাকর্মীদের গ্রেফতার না করা৷ 

৫] ডিজিটাল নিরাপত্তা আইন -২০১৮ এবং বিশেষ ক্ষমতা আইনসহ (১৯৭৪) মৌলিক মানবাধিকার হরণকারী সব কালা-কানুন বাতিল,

৬]  বিদ্যুৎ , জ্বালানি , গ্যাস ও পানিসহ জনসেবা খাতের মূল্যবৃদ্ধির গণবিরোধী সরকারি  সিদ্ধান্ত বাতিল ৷ 

৭ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারকে সিন্ডিকেট মুক্ত করা; 

৮] গত ১৫ বছর ধরে বিদেশে অর্থপাচার , ব্যাংকিং ও আর্থিক খাত ,  বিদ্যুৎ -জ্বালানি খাত ও শেয়ার বাজারসহ রাষ্ট্রীয় সবক্ষেত্রে সংঘটিত দুর্নীতি চিহ্নিত করতে একটি কমিশন গঠন বা দুর্নীতি চিহ্নিত করে অতিদ্রুত যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা৷ 

৯]  গত ১৫ বছরে গুমের শিকার সব নাগরিককে উদ্ধার এবং বিচার বহির্ভূত হত্যা ও রাষ্ট্রীয় নির্যাতনের প্রতিটি ঘটনার দ্রুত বিচারের ব্যবস্থা করে যথাযথ শাস্তি নিশ্চিত করা এবং ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর , উপাসননলয় , ভাঙচুর এবং সম্পত্তি দখলের জন্য দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া ৷ 

১০] আইন - শৃংখলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন ও বিচার বিভাগকে সরকারি হস্তক্ষেপ পরিহার করে  স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া ৷ 

তথ্যসূত্র : দৈনিক সকালের সময় পত্রিকা , প্রকাশিত তারিখ ১১ ডিসেম্বর রবিবার ২০২২ইং- 



বিশেষ দ্রষ্টব্য : কপিরাইট সংরক্ষিত ৷ 

ঢাকার সেরা নিউরোলজিস্ট ডাক্তার

ঢাকার সেরা নিউরোলজিস্ট ডাক্তার অধ্যাপক ডাঃ কাজী দ্বীন মোহাম্মদ  ডিগ্রি: এমবিবিএস, এফসিপিএস, এমডি (নিউরোলজি)  পদ: অধ্যাপক ও পরিচালক  সংস্থ...