কারো ফোন চেক করার অধিকার পুলিশের নেই
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমাবেশ কে কেন্দ্র করে রাজধানীর প্রবেশ পথগুলোতে চেকপোস্ট বসিয়ে গাড়িতে তল্লাশির পাশাপাশি সাধারণ মানুষের ফোন চেক করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে ৷
অথচ ১৯৪৮ সালে ঘোষিত জাতিসঙ্ঘ মানবাধিকার ঘোষণার ১২ নম্বর আর্টিকেলে বলা হয়েছে , কারো ব্যাক্তিগত গোপনীয়তা কিংবা তার গৃহ , পরিবার ও চিটিপত্রের ব্যাপারে খেয়াল খুশী মতো হস্তক্ষেপ কিংবা তার সুনাম ও সম্মানের ওপর আঘাত করা চলবেনা৷ এধরনের হস্তক্ষেপ বা আঘাতের বিরুদ্ধে আইনের আশ্রয় লাভের অধিকার প্রত্যেকেরই রয়েছে৷
আবার বাংলাদেশের সংবিধানের ৪৩ নং অনুচ্ছেদও বলা হয়েছে , রাষ্ট্রের নিরাপত্তা , জনশৃঙ্খলা, জনসাধারণের নৈতিকতা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসংগত বাঁধানিষেধ - সাপেক্ষে প্রত্যেক নাগরিকের চিঠিপত্রের ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনীয়তা রক্ষার অধিকার থাকিবে৷
তাহলে পুলিশ বা ছাত্রলীগ কী সাধারণ মানুষের ফোন চেক করার কোন অধিকার রাখে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন