বিএনপির ১০ দফা দাবী -
রাজধানীর গোলাপবাগ মাঠে গণসমাবেশ থেকে বিএনপির ১০ দফা দাবী -
দাবীগুলো হচ্ছে ,
১] বর্তমান জাতীয় সংসদ বিলুপ্ত করে ক্ষমতাসীন সরকারের পদত্যাগ
২] ১৯৯৬ সালে সংবিধানে সংযোজিত ৫৮ অনুচ্ছেদের খ, গ ও ঘ - এর আলোকে একটি দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার বা অন্তর্বর্তীকালীন তত্বাবদায়ক সরকার গঠন৷
৩] বর্তমান অবৈধ নির্বাচন কমিশন বাতিল করে সবার কাছে গ্রহনযোগ্য একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন এবং অবাধ নির্বাচনের অনিবার্য পূর্বশর্ত হিসেবে ' লেভেল প্লেয়িং ফিল্ড ' নিশ্চিত করতে আরপিও সংশোধন , ইভিএম পদ্ধতি বাতিল ও পেপার ব্যালটের মাধ্যমে ভোটের ব্যবস্থা করা এবং স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করা৷
৪] খালেদা জিয়াসহ সব বিরোধীদলীয় নেতাকর্মী , সাংবাদিক , আলেমদের সাজা বাতিল , সব মিথ্যা মামলা প্রত্যাহার ও রাজনৈতিক কারাবন্দীদের অনতিবিলম্বে মুক্তি , দেশে সভা- সমাবেশ ও মত প্রকাশে কোন বাঁধা সৃষ্টি না করা , সব দলকে স্বাধীনভাবে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচী পালনে প্রশাসন ও সরকারী দলের কোনো ধরণের হস্তক্ষেপ বা বাঁধা সৃষ্টি না করা , স্বৈরচারী কায়দায় বিরোধী কণ্ঠস্বর কে স্তব্ধ করার লক্ষ্যে নতুন কোনো মামলা ও বিরোধীদলের্ নেতাকর্মীদের গ্রেফতার না করা৷
৫] ডিজিটাল নিরাপত্তা আইন -২০১৮ এবং বিশেষ ক্ষমতা আইনসহ (১৯৭৪) মৌলিক মানবাধিকার হরণকারী সব কালা-কানুন বাতিল,
৬] বিদ্যুৎ , জ্বালানি , গ্যাস ও পানিসহ জনসেবা খাতের মূল্যবৃদ্ধির গণবিরোধী সরকারি সিদ্ধান্ত বাতিল ৷
৭ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারকে সিন্ডিকেট মুক্ত করা;
৮] গত ১৫ বছর ধরে বিদেশে অর্থপাচার , ব্যাংকিং ও আর্থিক খাত , বিদ্যুৎ -জ্বালানি খাত ও শেয়ার বাজারসহ রাষ্ট্রীয় সবক্ষেত্রে সংঘটিত দুর্নীতি চিহ্নিত করতে একটি কমিশন গঠন বা দুর্নীতি চিহ্নিত করে অতিদ্রুত যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা৷
৯] গত ১৫ বছরে গুমের শিকার সব নাগরিককে উদ্ধার এবং বিচার বহির্ভূত হত্যা ও রাষ্ট্রীয় নির্যাতনের প্রতিটি ঘটনার দ্রুত বিচারের ব্যবস্থা করে যথাযথ শাস্তি নিশ্চিত করা এবং ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর , উপাসননলয় , ভাঙচুর এবং সম্পত্তি দখলের জন্য দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া ৷
১০] আইন - শৃংখলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন ও বিচার বিভাগকে সরকারি হস্তক্ষেপ পরিহার করে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া ৷
তথ্যসূত্র : দৈনিক সকালের সময় পত্রিকা , প্রকাশিত তারিখ ১১ ডিসেম্বর রবিবার ২০২২ইং-
বিশেষ দ্রষ্টব্য : কপিরাইট সংরক্ষিত ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন